এস এম আলম, ১৩ জানুয়ারি : ভারতের জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে জীবন রক্ষাকারী (লাইফ সাপোর্ট) একটি আধুনিক অ্যাম্বুলেন্স পাবনা পৌরসভাকে উপহার দিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। পৌর বাসির স্বাস্থ্য সেবায় এই লাইফ সাপর্ট অ্যাম্বুলেন্স খবুই গুরুত্ব বহন করবে বলে প্রত্যাশা করেন তিনি। ১৩ জানুয়ারী দুপুরে পৌরসভা চত্বরে পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধানের কাছে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন তিনি।এর আগে মেয়র কার্যালয়ে সংক্ষিপ্ত সুধি সমাবেশে তিনি বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, একুশে পদক প্রাপ্ত প্রবীন সাংবাদিক ও কলামিস্ট রনেশ মৈত্র,উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, প্রেসক্লাব ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান সহ পৌরসভার সকল কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ভাটিকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। গেলো বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেবার ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে বাংলাদেশে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে ভারত সরকার। আধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত নতুন এই অ্যাম্বুলেন্সটি পাবনা পৌর বাসির জরুরি চিৎিসা সেবায় গুরুত্ব বহন করবে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী হাসপাতালে যাওয়ার পথে মানসম্মত সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট সুভিদা পাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টী বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সম্পর্ক অটুট রয়েছে। ভারত সরকার সবসময় বাংলাদেশের পাশে আছে থাকবে। এই করোনাকালীন সময়ে আমরা দুই দেশ এক সাথে কাজ করছি। ভারত সরকার এই দেশের স্বাস্থ্য সেবায় তার সামর্থ অনুসারে সহযোগিতা করছে। আশা করছি আমাদের এই সম্পর্ক কোন রাজনৈতিক কারনে নষ্ট হবে না। এই অ্যাম্বুলেন্স উপহার দেয়ার জন্য ভারত সরকারসহ রাজশাহীতে নিযুক্ত সহকারি হাইকমিশনারকে বিশেষ ভাবে ধন্যবাদ প্রদান করেন পৌর কর্তৃপক্ষ।







