এস এম আলম, ১৫ জানুয়ারি : বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত হলেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু। গতকাল দলের পক্ষে তার হাতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা পত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এ খবরে পাবনার দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝে উৎফুল্লতা দেখা দেয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানান পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।



