এস এম আলম, ৭ ফেব্রুয়ারি : স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭-ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন করোনা সংক্রমন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সারা দেশের মত পাবনাতেও এবার স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল কর্মসুচী পালিত হবে ভার্চুয়ালী বা অনলাইনে। এ প্রস্তুতি সভায় বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।



