এস এম আলম, ৭ ফেব্রুয়ারি : বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক কম: প্রসাদ রায়ের ২৬ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে পাবনায় স্মরন সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় মিডিয়া সেন্টারে আজ দুপুরে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আ: হান্নান, সাংবাদিক মোসতাফা সতেজ, এম জি বিপ্লব চৌধুরী, আখিনুর ইসলাম রেমন, কামাল আহম্মেদ সিদ্দিকী, জি কে সাদী, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম প্রমূখ। বক্তাগন প্রায়ত কমরেড প্রসাদ রায়ের বিপ্লবী জীবন ও তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন আর্দশ নিয়ে আলোচনা করেন।


