এস এম আলম, ৯ ফেব্রুয়ারি : পাবনায় করোনা কালীন স্বাস্থ্য বিধি মেনে ৫শ অসহায় গরীব শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেছে জেলা যুবলীগ। সকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এ উপলক্ষে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফাহমিদুল হাসান খান শান্ত ও পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম, শাকিল খান সহ স্থানীয় নেতা কর্মীরা।



