জয়ের জন্য ১২২ রানের খুবই সহজ লক্ষ্য। এমন একটি সহজ লক্ষ্য সামনে রেখে তবুও ৪টি উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে শেষ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।
লঙ্কানদের ছুঁড়ে দেয়া ১২২ রানের চ্যালেঞ্জ মাত্র ১৬.৫ ওভারেই পার হয়ে গেলো অস্ট্রেলিয়ানরা। মূলতঃ অধিনায়ক অ্যারোন ফিঞ্চ এবং অভিজ্ঞ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের জুটির ওপর দাঁড়িয়েই সহজ জয়টি ঘরে তুলে নিলো স্বাগতিকরা। সে সঙ্গে সিরিজও জিতলো ৩-০ ব্যবধানে।প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি হয়েছিল টাই। পরে সুপার ওভারে জয় পেয়েছিল অসিরা। তৃতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়া জিতলো ৬ উইকেটের ব্যবধানে। ফিঞ্চ করেছিলেন ৬ রান এবং গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ৩৯ রান।
