জ্যারেড আইজ্যাকম্যান একজন আমেরিকান বিলিনিয়র বা ধনকুবের। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও প্লেনচালক। একই সঙ্গে পেমেন্ট প্রক্রিয়াজাতকারক প্রতিষ্ঠান শিফট ৪-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এবার তিনি মাহাকাশ ভ্রমণের পরিকল্পনা করেছেন। যেতে চান মহাকাশের অনেক গভীরে।জানা গেছে, মহাকাশের যেখানে গত ৫০ বছরে কোনো মানুষ ভ্রমণ করেননি, সেখানে যাবেন তিনি। এ জন্য স্পেসক্সের সঙ্গে তিনটির বেশি ফ্লাইট কিনছেন আইজ্যাকম্যান। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই মিশনের প্রথম ফ্লাইটির নাম দেওয়া হয়েছে পোলারিস। এই বছরের শেষের দিকে এটি পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। যেটি পাঁচ দিন মহাকাশে অবস্থান করবে। এতে আইজ্যাকম্যানের একজন ক্রুসহ তিনজন থাকবেন। ফ্লাইটটি ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট অঞ্চলে ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে। যা পৃথিবীর উপরে প্রায় চারশ থেকে ছয় হাজার মাইল পর্যন্ত প্রসারিত।
এই ভ্রমণের মাধ্যমে কীভাবে মহাকাশের বিকিরণ মানবদেহকে প্রভাবিত করে সে বিষয়য়ে গবেষণা করা হবে। তাছাড়া চাঁদ ও মঙ্গলগ্রহে মহাকাশযানের জন্য বিকিরণ একটি গুরুতর উদ্বেগের বিষয়।আইজ্যাকম্যান বলেন, ২০ শতাব্দীতে জিমিনি মিশন পরিচালনা করা হয়। ওই মিশনের মাধ্যমে মহাকাশের ৮৫০ মাইল ওপরে ভ্রমণ করা হয়। যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথ থেকে তিনগুণ ওপরে ছিল। তবে আইজ্যাকম্যান তার ফ্লাইটের নির্দিষ্ট উচ্চতা শেয়ার করতে অস্বীকার করেন।
