Homeজাতীয়পাবনা পুলিশ প্যারেড ময়দানে জেলা আওয়ামীলীগের ভার্চুয়াল সম্মেলন

পাবনা পুলিশ প্যারেড ময়দানে জেলা আওয়ামীলীগের ভার্চুয়াল সম্মেলন


এস এম আলম, ১৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গতিশীল উন্নয়ন আর অগ্রগতির কথা উল্লেখ করে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ কে হারানোর মতো শক্তি কারো নেই। আওয়ামীলীগকে হারাতে পারে একমাত্র আওয়ামীলীগই। যদি আওয়ামীলীগ হেরে যায় তবে হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে মহান মুক্তিযুদ্ধ। থেমে যাবে দেশের উন্নয়ন আর অগ্রগতি।পাবনা পুলিশ প্যারেড ময়দানে জেলা আওয়ামীলীগের সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়ম সদস্য মো: আব্দুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ও দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকাল থেকেই উৎসবমুখোর পরিবেশে বিভিন্ন পাড়া মহল্লা থেকে শত শত নেতাকর্মী মিছিল ও নানা বর্নের ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন নিয়ে সভাস্থলে এসে সমবেত হন। এক সময় গোটা মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায়। পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সম্মেলনে ঘোষণা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments