এস এম আলম, ২১শে আগষ্ট, পাবনা; ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরনে আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার বীর শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন পৌর আওয়ামীলীগের সভাপতি তসলিমা হাসান সুমন, সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ পৌর আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।



