এস এম আলম, ২১শে আগষ্ট, পাবনা; ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরনে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্নার প্রতি মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিথ ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক শাকিরুল ইসলাম রনি, , জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফাইমিল কবীর খান শান্ত , একরাম, শাকিল, আজমল, জনি, সুমন, সহ জেলা যুবলীগের এর নের্তৃবৃন্দ। পরে আলোচনা সভায় ২১ আগষ্টের ঘাতকদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবী করা হয়।



