Homeখেলাধুলাব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের হ্যারি কেইন

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। রেকর্ড গড়া মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। নারী বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন। এর আগে ২০০১ সালে এই পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন।পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ! আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই পুরস্কার পাওয়া আমার কাছে আরও বিশেষ কিছু। আজকের রাতটি আমার জন্য শুভ হয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, এ বছর পুরস্কার বেছে নেওয়া কঠিন ছিল বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বমানের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে কেইন বলেন, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে অনেক কিছু অর্জন করা সম্ভব, তা এই পুরস্কার প্রমাণ করে।২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর কেইন এমন কিছু দলীয় শিরোপা জিতেছেন, যা আগে তার অধরা ছিল। ২০২৫-২৬ মৌসুমে সেই সাফল্যের সঙ্গে যুক্ত হয় অসাধারণ গোল করার রেকর্ড।

মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেন ইংল্যান্ডের এই অধিনায়ক। তার দুর্দান্ত পারফরম্যান্সে জার্মান ক্লাবটি ঘরোয়া লিগ ও কাপ—দুই শিরোপাই জেতে।মৌসুম শেষে ইউরোপের অন্যতম সেরা গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কেইন। ক্লাবের বাইরেও ইংল্যান্ড জাতীয় দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিশ্বকাপে দীর্ঘদিনের শিরোপা-খরা কাটানোর লক্ষ্যে এগিয়ে চলা ইংল্যান্ড দলের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠেন এই স্ট্রাইকার।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments