Homeআন্তর্জাতিকইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চায় সৌদি আরব

ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চায় সৌদি আরব

ইরানের সঙ্গে আবারও সামরিক উত্তেজনা এড়াতে আলোচনার পথ খোলা রাখার ওপর গুরুত্ব দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইরান যুদ্ধের সমাধানে সংকটের পক্ষগুলোর গঠনমূলক ও বাস্তবসম্মত উদ্যোগ প্রয়োজন।সোমবার (২৬ অক্টোবর) তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সামরিক উত্তেজনা ফিরে আসা ঠেকাতে আলোচনার পথ খোলা রাখা জরুরি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকেও সমর্থন জানিয়েছে রিয়াদ।এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে বৈঠকের পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, পশ্চিম এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ অঞ্চলের দেশগুলোকেই। এ ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর ওপরও জোর দেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রেজায়িকে উদ্ধৃত করে বলা হয়, ইরানের জনগণের প্রতিরোধ এবং সশস্ত্র বাহিনীর শক্তির কারণে অঞ্চলটিতে নতুন ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাতেও এর প্রতিফলন দেখা যাচ্ছে।তিনি বলেন, ইরানের জনগণের প্রতিরোধের ফল প্রতিদিন আরও স্পষ্ট হয়ে উঠছে।রেজায়ির ভাষ্য অনুযায়ী, চার দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এ অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব।তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার নিরাপত্তা আঞ্চলিক দেশগুলোর নিজেদের উদ্যোগেই নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে হবে।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments