এস এম আলম,পাবনা,২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পু¯পার্ঘ অর্পন করেন পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর।পরে সকালে প্রভাত ফেরি নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্কয়ার পরিবার, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু ফিটনেস ক্লাব, বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা প্রেসক্লাব , শাপলা ক্লাব সহ বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান।এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনটি উৎযাপন করে বিভিন্ন সংগঠন।
পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস পালন
RELATED ARTICLES
