এস এম আলম,পাবনা,২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস। এ উপলক্ষে এ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে জেলা মহিলা আওয়ামীলীগ। এসময় উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাদিরা ইয়াসমিন জলি, সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা সহ জেলা মহিলা আওয়ামীলীগ এর নের্তৃবৃন্দ ।

