এস এম আলম,পাবনা,২১ ফেব্রুয়ারি: পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস। এ উপলক্ষে এ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ পুলিশ প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ।



