এস এম আলম, ২ মার্চ : মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে সকালে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় একটি র্যালী। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো: মাহবুবুর রহমান। পরেজেলা নির্বাচন অফিসার মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপপরিচালক স্থানীয় সরকার মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।



