Homeজেলা সংবাদপাবনায় যথাযোগ্য মার্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পাবনায় যথাযোগ্য মার্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

এস এম আলম, ৭ মার্চ : পাবনায় যথাযোগ্য মার্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ দিনের তাৎপর্য নিয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী সহ মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় বিশিষ্ট জনেরা। এছাড়া দিনব্যাপী প্রচার করা হয় ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments