এস এম আলম,১৭ মার্চঃ পাবনায় উৎসবমুখোর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির সদস্যবৃন্দ।




