এস এম আলম,১৭ মার্চঃ পাবনায় উৎসবমুখোর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান সহ জেলা পরিষদের সদস্যবৃন্দ।




