এস এম আলম,১৭ মার্চঃ পাবনায় উৎসবমুখোর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বিআরটিএ পাবনা সার্কেল এর বিআরটিএ অধিদপ্তর এর সহকারী পরিচালক ইঞ্জিঃ আব্দুল হালিম, মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম সহ পাবনা বিআরটিএ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ।




