এস এম আলম,১৭ মার্চঃ পাবনায় উৎসবমুখোর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ।



