এস এম আলম,১৭ মার্চঃ পাবনায় উৎসবমুখোর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বণমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুল্লাহ সহ বণমালী শিল্পকলা কেন্দ্রের সদস্যবৃন্দ।



