Homeবিনোদনক্রিস রককে এক চড় উইল স্মিথের

ক্রিস রককে এক চড় উইল স্মিথের


হলিউড-সহ আন্তর্জাতিক সিনেমার অন্যতম বড় মঞ্চ অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে বিরাট বিতর্ক। মঞ্চে উঠে ক্রিস রকের গালে কসে থাপ্পড় মারলেন উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সকলে।উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সকলের কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা।

‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তাঁর চুল নেই।এই রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। যদিও অনেকে প্রথমে ভেবেছিলেন, এটি আগে থেকে ঠিক করে রাখা ঘটনা। কিন্তু পরে দেখা যায়, এই ঘটনায় উইল সত্যিই রেগে গিয়েছেন। এবং তিনি গালিগালাজ করে বলেন, তাঁর স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।এর পরে অবশ্য উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নিতে নিতেও তিনি কাঁদতে থাকেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments