এস এম আলম, ২৮ মার্চ : পাবনার শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার। সকালে লাইব্রেরীর রিডিং রুমে এ কর্নারের উদ্বোধন করেন লাইব্রেরীর সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় উপস্থিত ছিলেন লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, কার্যনির্বাহী সদস্য ও অধ্যাপক শিবজিত নাগ, কাজী রফিকুল আলম, ডা. মনোয়ারুল আজিজ, আলী মর্তুজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ, এ্যাডভোকেট আব্দুল হান্নান ও রবিউল ইসলাম চৌবে সহ লাইব্রেরীর সদস্যরা।উদ্বোধনী অনুষ্ঠানে অঞ্জন চৌধুরী পিন্টু সাংস্কৃতিক মন্ত্রনালয়ের গ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়তা করবে।

