Homeজেলা সংবাদপাবনায় রমজান মাসে শহরে যানজট নিরসন, ভেজাল খাদ্য বিক্রি বন্ধ ও নিত্য...

পাবনায় রমজান মাসে শহরে যানজট নিরসন, ভেজাল খাদ্য বিক্রি বন্ধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

এস এম আলম, ৩ মার্চ : পাবনায় রমজান মাসে শহরে যানজট নিরসন, ভেজাল খাদ্য বিক্রি বন্ধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে স্থানীয় পুলিশ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, পৌর মেয়র শরীফ প্রধান, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সড়ক জনপদ আবুল মনসুর আহমেদ, সহকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তী, বিনয় জ্যোতি কুন্ডু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় রমজান মাসে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে বাজার পরিদর্শন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments