Homeআন্তর্জাতিকবিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় আবারও সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও ইতালির মতো দেশগুলো।গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৩৬ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৩ হাজার ৮১৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭ হাজার ৮০২ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী কমেছে তিন লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭৯৩ জনে।

রোববার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে দৈনিক ও মোট শনাক্ত, মৃত্যু এবং সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য জানা গেছে।গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি ২ লাখ ৬৪ হাজার ৯৭ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৬ হাজার ৯২৯ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪০ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৩৮ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৪০৪ জনে।করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ১৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৩৭১ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৮ হাজার ১৫৯ জনের।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ লাখ ২৮ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ১৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ৫২৯ জনের।সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২৭ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৯২ জনের।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮১ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৪ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৯৯৮ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৩৭৪ জন।

ফ্রান্সে গত একদিনে নতুন শনাক্ত ১ লাখ ৩২ হাজার ১১৪ জন এবং মারা গেছেন ৬৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৫৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭৫ জনের।উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ১২৭ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে তুরস্কে নতুন শনাক্ত ১১ হাজার ৭৮৩ জন এবং মারা গেছেন ৪১ জন; ইতালিতে শনাক্ত ৭০ হাজার ৮০৩ জন ও মারা গেছেন ১২৯ জন; ইন্দোনেশিয়ায় শনাক্ত ২ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৭৭ জন; জাপানে শনাক্ত ৫৩ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ১০৩ জন; ভিয়েতনামে শনাক্ত ৬৫ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ৩৭ জন; পোল্যান্ডে শনাক্ত ২ হাজার ১০৩ জন এবং মারা গেছেন ৯৬ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments