Homeআন্তর্জাতিকরকেট পরীক্ষায় স্পেসএক্সের বড় সাফল্য

রকেট পরীক্ষায় স্পেসএক্সের বড় সাফল্য

মহাকাশে ২২ ঘণ্টার যাত্রা শেষে পৃথিবীতে ফিরে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে সফলভাবে অবতরণ করেছে স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান।স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) প্রথমবারের মতো বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে মহাকাশযানটিকে ধরে ফেলে উৎক্ষেপণ টাওয়ার। সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির লক্ষ্যে এটি স্পেসএক্সের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য।৫২ মিটার উঁচু স্টারশিপটি টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে ঘন মেঘ ভেদ করে নিচে নেমে আসে। এরপর ইঞ্জিন চালু করে নিজের অবস্থান খাড়া করে ধীরে ধীরে উৎক্ষেপণ টাওয়ারের ‘মেকাজিলা’ নামের বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে অবতরণ করে।মহাকাশ থেকে ফেরার সময় প্রচণ্ড তাপে মহাকাশযানটির বাইরের অংশ পুড়ে কালচে হয়ে যায়। অবতরণের পর ইঞ্জিন বন্ধ করে এটি যান্ত্রিক বাহুর মধ্যে স্থির হয়ে থাকে। এটি ছিল স্টারশিপের এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ অভিযান।স্পেসএক্সের মিশন ধারাভাষ্যকার ড্যান হুয়ট বলেন, মহাকাশযানটিকে এভাবে ধরে ফেলা মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

দুই ধাপের এই রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টার শুক্রবার স্টারশিপকে মহাকাশে নিয়ে যায়। তবে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বুস্টারটি উৎক্ষেপণস্থলে ফিরে আসতে ব্যর্থ হয়। ফলে রকেটের দুটি অংশই একসঙ্গে ফিরিয়ে আনার পরিকল্পনা সফল হয়নি।তবে স্টারশিপের ওপরের অংশ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে ২২ ঘণ্টা ৩০ মিনিট পর সফলভাবে ফিরে এসেছে। প্রকৌশলগত দিক থেকে এই সাফল্যকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।স্পেসএক্সের মালিক ইলন মাস্ক ভবিষ্যতে স্টারশিপকে কোম্পানির গুরুত্বপূর্ণ মহাকাশযান হিসেবে ব্যবহার করতে চান। এর মাধ্যমে স্টারলিংক স্যাটেলাইট ব্যবসার সম্প্রসারণ, মহাকাশে ডেটা সেন্টার স্থাপন, মানুষকে আবার চাঁদে পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গলে বসতি গড়ার পরিকল্পনা রয়েছে তার।

সুত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments