৪ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে ফিল্ডিং করবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে মাহফিজুল ইসলামের।ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ তে সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথটা কঠিন করে তুলেছে বাংলাদেশ। প্রথম টেস্টে মিরপুরে ৮ উইকেটে হারে বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টে তাওহীদ হৃদয়ের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পরও সেই ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ড্র হওয়ায় সিরিজ হারে বাংলাদেশ।ফাইনালে ওঠার জন্য তাই দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া দুটি টেস্টেও জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের।তবে ইংল্যান্ড সিরিজ পরের হিসাব। দক্ষিণ আফ্রিকা বাঁধা উতরে যাওয়াই অনেক কঠিন। ই দলের মুখোমুখি লড়াইয়ের ২৪ বছরের ইতিহাসে ১৬ বার মাঠে নেমে ১৪টিতেই হার, বাকি দুটি ম্যাচ ড্র। প্রোটিয়াদের মাটিতে তো আটবারের আটবারই পরাজয়। তাই মোটেও সহজ হতে যাচ্ছে না এই সিরিজ।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।


