Homeজেলা সংবাদজনস্বাস্থ্য সুরক্ষায় পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জনস্বাস্থ্য সুরক্ষায় পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

এস এম আলম, ৭ নভেম্বর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় পৌরসভার ১২ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান সহ বিএনপির নেতৃবৃন্দ। অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। মশক নিধনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments