Homeজেলা সংবাদপাবনায় আধুনিক জেলা কসাইখানা উদ্বোধন

পাবনায় আধুনিক জেলা কসাইখানা উদ্বোধন

এস এম আলম, ১৩ নভেম্বর: পাবনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জেলা কসাইখানার উদ্বোধন করা হয়েছে। সকালে পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন স্থানে নবনির্মিত এ কসাইখানার উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, জেলার সিনিয়র আইনজীবী মির্জা আজিজুল রহমান, জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক এ জেলা কসাইখানাটি নির্মাণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments