Homeআন্তর্জাতিকমূল্যস্ফীতি বাড়ায় শক্তিশালী হলো ডলার

মূল্যস্ফীতি বাড়ায় শক্তিশালী হলো ডলার

যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার।আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় ডলারের দর বেড়েছে।যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ। রয়টার্সের অর্থনীতিবিদদের জরিপে মূল্যস্ফীতি ০ দশমিক ৩ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর মুদ্রাবাজারে ডলারের দর আরও বেড়ে যায়।মঙ্গলবার ইউরোর বিপরীতে ডলারের দর ০ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১ দশমিক ১১৮৬ ডলারে দাঁড়ায়। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর বাড়ে ০ দশমিক ৩৯ শতাংশ। প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ১৫৮ দশমিক ৫৪ ইয়েন।এ ছাড়া সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দর ০ দশমিক ৪১ শতাংশ বেড়ে প্রতি ডলারে ০ দশমিক ৮২৩ ফ্রাঁ হয়।

সুত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments