Homeজেলা সংবাদপাবনায় পারিবারিকভাবে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের মৃত্যুবার্ষিকী পালিত

পাবনায় পারিবারিকভাবে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের মৃত্যুবার্ষিকী পালিত

এস এম আলম, ১০ নভেম্বর: পাবনায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী, মহান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ২৬তম মৃত্যু বার্ষিকী পারিবারিকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পাবনার আরিফপুর গোরস্থানে মরহুমের কবরে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বকুলের ছেলে নূর ইসলাম, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুসহ পরিবারের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ২০০০ সালের ১০ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ও অবদান পাবনাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments