Homeখেলাধুলাসিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫৮ ওভার শেষে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। শেষ বিকেলে এই সিরিজে এটি ছিল স্বাভাবিক ও নিয়মিত ঘটনা। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনেও ঘটলো সেটাই। আম্পায়ারের নির্দেশনায় দুই দলের খেলোয়াড়রা মাঠ ছাড়ার পর এই টেস্ট ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। ৩৬৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ৪ উইকেটে ১৮৪ রান।ঢাকা টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারানোয় ১-০ ব্যবধানে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ।দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে এই টেস্টে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাওহীদ হৃদয়। কিন্তু তার ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির পরও জয় পাওয়া হলো না স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং করেন তিনি। ৮২ রান আসে তার ব্যাটে। কিন্তু প্রতিপক্ষের কাভেম হজের সেঞ্চুরিতে ৩৬৯ রানের লক্ষ্য শেষ দিনে অনেকবেশি হয়ে দাঁড়ায়। মুশফিকের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়ে পরাজয় এড়ান হৃদয়।৮২ রানে হৃদয়ের বিদায়ের পর ১ রানের জন্য ফিফটি মিস করেন মুশফিক। ৪৯ রানে শামার জোসেফের বলে বোল্ড হন তিনি। মুশফিকের বিদায়ে ১৮৩ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদশ। জয় থেকে এখনও স্বাগতিকদের দূরত্ব ১৮৬ রান।আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে লিটন ৭ ও ১ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

তার আগে আউট হন হৃদয়। প্রথম ইনিংসে অনবদ্য ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু ৮২ রানে কাটা পড়লেন জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে। তাকে সেঞ্চুরি বঞ্চিত করে টেস্ট ক্যারিয়ারের ১০০তম উইকেট শিকার করলেন এই উইন্ডিজ স্পিনার।ফুল লেংথের বল সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। যদিও বুঝতে পারেননি যে আউট হয়েছেন। বলটি ঘুরে এসে লেগ স্টাম্পে হালকা স্পর্শ করে, পড়ে যায় বেল। আর তাতেই লাল বলের আন্তর্জাতিক ক্যারিয়ারে শততম উইকেট শিকার করলেন ওয়ারিকান।এর আগে, ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ৪০ রানের মাথায় ফিরে যান দুই ওপেনার।ওপেনিংয়ে ৩৩ রানের জুটি গড়েছিলেন তামিম এবং শান্ত। এ সময় ৩২ বলে ২১ রান করা তানজিদ তামিম জোমেল ওয়ারিকানের বলে জসুয়া দা সিলভার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। দলীয় ৪০ রানের মাথায় আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৭ বরে ১৪ রান করেন তিনি।এর আগে, চতুর্থ দিন শেষ বিকেলেই বোঝা গিয়েছিল, বাংলাদেশের সামনে বড় লক্ষ্য সেট করেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ। ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সবার আগ্রহের বিষয়, পঞ্চম দিন কত রানের লিড নিয়ে তারা ব্যাটিং ছাড়বে?

বাংলাদেশের ধরা-ছোঁয়ার বাইরে গিয়ে যে ইনিংস ঘোষণা করবে, এটা ছিল নিশ্চিত। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বড় লক্ষ্য স্থির করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো ক্যারিবীয়রা।ইনিংস ঘোষণা করার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩৯৮। লিড দাঁড়িয়েছিল ৩৬৮ রান। আজ দিনের শুরুতেই তিনটি উইকেট হারিয়েছিল তারা। আউট হন কাভেম হজ, জাস্টিন গ্রিভস ও শামার জোসেফ।ওয়েস্ট ইন্ডিজ দিনের খেলা বাকি যা আছে তা দিয়ে জয়ের চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের সামনে জয়ের কোনো সম্ভাবনা থাকবে না। বরং, ম্যাচ বাঁচিয়ে ড্র করাটাই হবে বড় লক্ষ্য।

৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে পঞ্চম দিন সকালে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সকালের আদ্র আবহাওয়ায় শুরুতেই সেঞ্চুরিয়ান কাভেম হজর উইকেট তুলে নেন স্পিনার নাঈম হাসান।আগের ১৪০ এর সঙ্গে আর মাত্র ২ রান যোগ করতে পেরেছিলেন তিনি। নাঈমের বলে ১৯৪ বলে ১৪২ রানে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কাভেম হজ। এ সময় দলের রান ছিল ৩৫০ রান।এরপর ক্যারিবীয় ব্যাটিংয়ে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৯ রান করা জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউর শিকার করেন মিরাজ। এ সময় দলের রান ছিল ৩৬৯ রান।দলীয় ৩৭২ রানের মাথায় আউট হন শামার জোসেফ। তার উইকেট তুলে নেন নাঈম হাসান। ৩ বলে ১ রান করেন জোসেফ। এরপর উইকেটে নেমে দ্রুত রান তোলেন জসুয়া বিশপ। ১১ বলে ২০ রান করেন তিনি। ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments