এস এম আলম, ১২ নভেম্বর: আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা-পাবনা রুটে চালু হতে যাচ্ছে নতুন আন্ত:নগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ওপাবনা গোধূলি এক্সপ্রেস। এ উপলক্ষে ট্রেন দুটির উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে জেলা পরিষদের রশীদ হলে এ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার খান জুয়েল। সভায় বক্তব্য দেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, শহীদ বুলবুল সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ বাহেজ উদ্দিন, পিপি পাবনা জর্জ কোর্ট এডভোকেট মোঃ গোলাম সরওয়ার খান জুয়েল, শহীদ মাহবুব হোসেন নিলয়ের গর্বিত বাবা মোঃ আবুল কালাম আজাদ, শহীদ জাহিদুল ইসলামের গর্বিত বাবা মোঃ দুলাল মাস্টার, সাধারণ সম্পাদক পাবনা অধিকার বাস্তবায়ন কমিটি এডভোকেট নাজমুল হোসেন শাহীন, সাধারণ সম্পাদক পাবনা আইনজীবী সমিতি ও পিপি দুদক এডভোকেট মলয় কুমার রায়, পরিচালক পাবনা চেম্বার অব কমার্স মোঃ হারুন অর রশিদ, সভাপতি বিসিক শিল্প নগরী মোঃ আফজাল হোসেন রাজা, রানা চেয়ারম্যান রানা গ্রুপ মোঃ রহুল আমিন বিশ্বাস, সভাপতি মিনিবাস মালিক সমিতি মোঃ রেহানুল ইসলাম বুলাল, প্রেসিডিয়াম সদস্য পাবনা নাগরিক কমিটি মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক পাবনা নাগরিক কমিটি মোঃ মহিউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক প্রেট্রোলিয়াম পাম্প এসোসিয়েশন মোঃ আবুল আহসান রেওন, সাধারণ সম্পাদক বাস মালিক গ্রুপ মোমিন মোল্লা, সাধারণ সম্পাদক ইলেকট্রনিকস ব্যবসায়ী মালিক সমিতি মোঃ মাসুদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক পূজা উদযাপন কমিটি পাবনা জেলা শ্রী দীপংকর সরকার জিতু, সমাজ কর্মী মোছাঃ কামরুন নাহার শেলী, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি এস এম আলম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। এরপর ২১ নভেম্বর সকাল ৮টায় পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।



