Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ওয়ার্ল্ড কোয়ালিটি...

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে পালিত

এস এম আলম, ১২ নভেম্বর: পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে। সকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃছায়া এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ভোজনালয় ক্যান্টিনে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোঃ আব্দুল খালেক, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরী আবু মুসা মোঃ মনিরুল হাসান, উৎপাদন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জয়ন্ত কুমার পাল, কোয়ালিটি অপারেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মোহাম্মদ জুনায়েদ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোয়ালিটি অপারেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মোহাম্মদ শিহাব সহ উভয় প্লান্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার হারুন উর রশীদ। এসময় উপস্থিত ছিলেন উভয় প্লান্টের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ২০ জন কর্মীদের মাঝে দিবসের “বেস্ট কোয়ালিটি স্লোগান” এর পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments