এস এম আলম, ১৪ এপ্রিল : মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানিকতায় পাবনায় উৎসবমুখোর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে বের হয় এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নেতৃত্বে বাঙ্গালীর নানা ঐতিহ্যের ব্যানার আর ফেস্টুনে সজ্জিত র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




