এস এম আলম, ২১ মেঃ পাবনার বেড়া উপজেলার অনুষ্ঠিত হয়েছে আমিনপুর থানা শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকালে পাবনার আমিনপুর থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ’’সাংবিধানিক সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে দেশের আগামী জাতীয় নির্বাচন । কোন অসাংবিধানিক সরকার এদশের মানুষ মেনে নেবে না।’’ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহসেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান আরজু সহ স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ,জেলা ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। পরে সম্মেলন শেষে মো: ইউসুফ খানকে সভাপতি ও রেজাউল হক বাবুকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা দেয়া হয়।
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা শাখার আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
RELATED ARTICLES
