Homeজেলা সংবাদপাবনার ঈশ্বরদীতে আখের সাথী ফসল হিসেবে ধান চাষের নতুন প্রযুক্তি আবিস্কার !

পাবনার ঈশ্বরদীতে আখের সাথী ফসল হিসেবে ধান চাষের নতুন প্রযুক্তি আবিস্কার !


এস এম আলম, ২১ মে, পাবনাঃ আখের সাথী ফসল হিসেবে ধান চাষের নতুন প্রযুক্তি আবিস্কার করেছেন পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনিস্টিটিউট বিজ্ঞানীরা। এ উদ্ভাবন দেশের কৃষি ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। নতুন এ চাষ পদ্ধতি মাঠ পর্যায়ে বাস্তবয়িত হলে আখ ক্ষেত থেকে বছরে প্রায় ২ লাখ ৬০ হাজার মে:টন বর্ধত ধান উৎপাদন করা সম্ভব।এতে পানিরও সাশ্রয় হবে প্রায় ৭৫ শতাংশ।
গতকাল নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে এসব তথ্য জানানো হয়।এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, (গবেষনা অনুবিভাগ)কমলারঞ্জন দাশ।
বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, কৃষি সম্প্রসারন বিভাগের পরিচালক তৌফিকুল ইসলাম, বাংলাদেশ চিনি শিল্প সংস্থা পরিচালক, আশরাফ আলী, বাংলাদেশ ধান গবেষনা ইনিস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. ফজলুল ইসলাম। মুল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ সুগার ক্রপস রিসার্চ ইনিস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শামস তাবরীজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments