এস এম আলম, ১১ জুন : পাবনায় ১৫ই জুন থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।সকালে স্থানীয় সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, জেলায় এবার ১৮১৬টি অস্থায়ী ক্যাম্পে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৩লাখ ৯৪ হাজার শিশুকে। এছাড়াও এবার প্রতিবন্ধী শিশুদের আলাদা ভাবে সনাক্ত করে নিবন্ধন করারও উদ্যোগ নেয়া হয়েছে। ১৯ জুন শেষ হবে এ ক্যাম্পেইন। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ সাংবাদিকবৃন্দ।

