Homeজেলা সংবাদষড়যন্ত্র করে লাভ হবে না, সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: :...

ষড়যন্ত্র করে লাভ হবে না, সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: : পাবনায় আব্দুর রহমান

এস এম আলম, ১১ জুন : আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, দেশী বিদেশী ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। দুপুরে পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, যে পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল স্বাধীনতাবিরোধীরা, দেশের অর্থে সেই পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মাসেতু নির্মানের মধ্য দিয়ে শেখ হাসিনা তাদের সমুচিত জবাব দিয়েছেন।বিএনপি হুমকি দিয়েছে আন্দোলন করে আগামী নির্বাচন হতে দেবে না, এই সরকারের পতন করাবে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনও পূরণ হবে না।আগামী নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। সেই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।এর আগে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান বক্তার বক্তব্য দেন, সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির।পদ্মাসেতুর মাধ্যমে দেশের জিডিপিতে অভ‚তপূর্ব উন্নয়ন ঘটবে। পদ্মাসেতু দিয়ে পারাপার সবার জন্য বাধ্যতামূলক নয়। ইচ্ছা করলে কেউ পানি পথেও পার হতে পারে। তাদের জন্য সেখানে কিছু ফেরি রাখা দরকার।সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামীলীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সাধারন সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল। পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments