এস এম আলম, ১৪ সেপ্টেম্বর : আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক স¤পাদক এস এম কামাল হোসেন বলেছেন, পাবনা-৪ উপ-নির্বাচনে এ অঞ্চলের সাধারন মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। কারন নৌকা হচ্ছে উন্নয়ন আর অগ্রগতির প্রতিক।দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ।এ সভায় এস এম কামাল বলেন, দলের ভিতরে যারা বিভেদ সৃষ্টি বা দলের ভাবমুর্তি নষ্ট করবেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।
পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা
RELATED ARTICLES
