এস এম আলম, ১৯ জুলাই : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাবনার ৯ টি উপজেলায় তিনশ ৪১ টি দরিদ্র ভুমিহীন পরিবার পাচ্ছেন জমিসহ নতুন ঘর।আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তারা।এ উপলক্ষে পাবনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক এক সংবাদ সম্মেলন করেন সদর এসি ল্যান্ড কাওসার হাবিব। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ সাংবাদিকবৃন্দ।

