এস এম আলম, ২৩ জুলাই : চলতি ২০২১-২২ অর্থ বছরে পাবনায় মাছের উৎপাদন হয়েছে ৬৯ হাজার ৫৯২ মে:টন। যা কিনা চাহিদার চেয়ে ১৭ হাজার ৮৩২ মে:টন বেশি।সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় স্থানীয় মৎস বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।সভায় বক্তারা জানান, করোনা সংকট সত্বেও এবছর মাছের উৎপাদন বেড়েছে আরো প্রায় ৫হাজার মে:টন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা ওমর আলী।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক, দৈনিক দেশবার্তা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চলতি বছরে পাবনায় মাছের উৎদন চাহিদার চেয়ে ১৭ হাজার ৮৩২ মে:টন বেশি
RELATED ARTICLES
