Homeখেলাধুলা রিয়ালকে হারালো বার্সেলোনা

 রিয়ালকে হারালো বার্সেলোনা

ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন, চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চান তিনি। নিজের কথা অক্ষরে অক্ষরে পালন করলেন রাফিনহা। নিজের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ করলেন এ ব্রাজিলিয়ান তারকা।রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাফিনহার করা একমাত্র গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো বার্সেলোনার। কিন্তু রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়ে যান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। বার্সার একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে রিয়ালকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন এ বেলজিয়ান তারকা।

প্রীতি ম্যাচ হলেও মাঠে দুই দলের খেলায় ছিল উত্তেজনার ছাপ। প্রথমার্ধের বিরতির আগে তো এক দফা মারামারিই লেগে যান দুই দলের খেলোয়াড়রা। বার্সেলোনার ডিফেন্ডার জর্দি আলবাকে হলুদ কার্ড দেখিয়ে সে দফায় মারামারি বন্ধ করেন রেফারি।মারামারির আগেই গোলের তালা ভাঙেন রাফিনহা। ম্যাচের ২৭ মিনিটের সময় বার্সেলোনার হাই প্রেসে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এডের মিলিটাও। তার লক্ষ্যহীন পাস গিয়ে পড়ে রাফিনহার পায়ে। ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান।

এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে রবার্ট লেওয়ানডস্কির। তবে ঠিক আলো ছড়াতে পারেননি তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরো একাদশ বদলে ফেলে বার্সেলোনা। রিয়ালও তাদের গোলরক্ষক ছাড়া সবাইকে তুলে নেয়। সেই গোলরক্ষক কর্তোয়াই পরে দ্বিতীয়ার্ধে দলের মুখ রক্ষা করেন।

ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় ম্যাচটি খেলেননি রিয়ালের ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তার অনুপস্থিতিতে এডেন হ্যাজার্ড, মার্কো অ্যাসেনসি, মারিয়ানো দিয়াজদের ওপর ছিল গুরুদায়িত্ব। কিন্তু পুরো ম্যাচে লক্ষ্য বরাবর একটি শটও নিতে পারেনি রিয়াল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments