Homeজেলা সংবাদভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য গণের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার...

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য গণের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা

এস এম আলম, ২৪ জুলাই : ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য গণের শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের শেখ শহীদুল্লাহ বাচ্চু স্মৃতি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এই শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এসিলেন্ড কাওসার হাবিব, সদর উপজেলা নির্বাচন অফিসার কাইসার আহম্মেদ,প্রশাসনিক কর্মকর্তা ওয়াজেদ আলী, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও দৈনিক দেশবার্তা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। শপথ গ্রহণ করেন ভাঁড়ারা ৯ সদস্য তারা হলেন,১নং ওয়ার্ড সদস্য মোঃ ইসলাম প্রমানিক,২নং ওয়ার্ড সদস্য মোঃ বাদশা আলমগির,৩নং ওয়ার্ড সদস্য আলিমুজ্জামান লেলিন,৪নং ওয়ার্ড সদস্য কুরবান আলী খান,৫নং ওয়ার্ড সদস্য সামসুল সরদার,৬নং ওয়ার্ড সদস্য মুকাই সরদার, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ সাইদুল ইসলাম,৮নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম,৯নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম, ১,২,৩নং ওয়ার্ড সদস্য মোছাঃ হেলেনা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ড সদস্য হাসিনা খাতুন,৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য হাজেরা খাতুন। নির্বাচিত সদস্যগণদের ফুলেল শুভেচ্ছা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাহামিনা আক্তার রেইনা ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments