এস এম আলম, ২৪ জুলাই : জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে জেলা পরিষদের রশিদ হলে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা ওমর আলী। পরে পাবনা কালেক্টরেট অফিসার্স কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক।




