এস এম আলম, ২৮ জুলাই : যাত্রা শুরু করেছে পাবনার সুজানগরের নব নির্মিত কারিগরি প্রশিক্ষন কেন্দ্র। দেশের ২৪টি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সাথে সকালে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কেন্দ্রর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার ও শিমুল আক্তারসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।


