এস এম আলম, ২৮ জুলাই : সু-শৃংখলিত আদর্শ জীবন গঠন ও মানবতার প্রত্যয়ে উৎসব মুখোর পরিবেশে গার্লস গাইডের দিক্ষা নিয়েছে পাবনার স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের শতভাগ ছাত্রী। সকালে স্কয়ার স্কুল ক্যাম্পাসে স্কয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন গার্লস গাইডদের উদ্দেশ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইশরাত জাহান মুন্নী। পরে শিক্ষার্থীদের গার্লস গাইডের দিক্ষা দিয়ে ব্যাচ পরিয়ে দেন সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিশনার সিরাজুম মনিরা। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিশনার আদুবালা শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার কিন্ডার গার্টেনের ভাইস প্রিন্সিপ্যাল কহিনুর নাহারসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা। জেলায় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতভাগ ছাত্রীকে গার্লস গাইড কার্যক্রমের সাথে সম্পৃক্ত করায় স্কয়ার স্কুলকে ধন্যবাদ জানান হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা জানান, শিক্ষার্থীদের মানবিক বোধ সম্পন্ন দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।



