এস এম আলম, ৩০ জুলাই:বিদ্যুৎ, জ্বালানী ও গ্যাস সাশ্রয়ে সরকারের গৃহীত দোকানপাট, মার্কেট বন্ধ রাখার বিষয়ে শনিবার রাতে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, উত্তম কুমার কুন্ডু, মিরাজুল আলম রুবেল সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি, সাধারন স¤পাদক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মত বিনিময় কালে জ্বালানী সাশ্রয়ে বেশ কিছু পদক্ষেপ ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পাবনায় সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ, জ্বালানী ও গ্যাস সাশ্রয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা
RELATED ARTICLES
