Homeখেলাধুলামৌসুমের প্রথম শিরোপা লিভারপুলের

মৌসুমের প্রথম শিরোপা লিভারপুলের

২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর কমিউনিটি শিল্ড বাদে সম্ভাব্য সব শিরোপাই ছুঁয়ে দেখেছেন জার্গেন ক্লপ। জার্মান এই কোচ ম্যাচের আগেই বলেছিলেন, এই শিরোপাটাও জিততে পারলে ভালোই লাগবে।তাকে সেই ভালো লাগা এনে দিলেন শিষ্যরা। শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ ফুটবল মৌসুমের প্রথম শিরোপা জিতেছে লিভারপুল।

দুই দলই লড়েছে সমানে সমান। তবে ম্যাচের ২১ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধে ওই এক গোলই হয়েছে।দ্বিতীয়ার্ধে খেলা দারুণ জমে উঠে। ৭০ মিনিটের মাথায় ম্যান সিটিকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেস। ৮০ মিনিটে গোল বাঁচাতে গিয়ে পেনাল্টি এরিয়ায় হাতে বল লাগিয়ে হলুদ কার্ড দেখেন রুবেন দিয়াস। সফল স্পট কিকে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহামেদ সালাহ।এরপর শেষ মুহূর্তে দারুণ হেডে ব্যবধান বাড়ান অভিষিক্ত দারউইন নুনেস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তার ওই গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

প্রতিযোগিতামূলক ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেকে ম্যাচ জুড়ে নিজের ছায়া হয়েই ছিলেন বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।আগের মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। এবার ছিল এটির শততম আসর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments